আন্তর্জাতিক দৈনিক ‘আশশারকুল আওসাত’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর সংখ্যালঘু পরিষদের উদ্যোগে দেশের ঐতিহাসিক শহর কাসাব্লাংকায় শনিবার থেকে ‘‘ ইউরোপে ইসলাম ’’ শীর্ষক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । সম্মেলনে আমেরিকা, ইউরোপ ও মুসলিম বিশ্বের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ হাজির হয়েছেন বলে মরক্কোর সংখ্যালঘু পরিষদের মহাসচিব আব্দুল্লাহ বুসুফ খবর দিয়েছেন। সম্মেলনে নারী-পুরুষের সমতা বিধান, পশ্চিমা সমাজের বিভিন্ন অঙ্গনে অধিকহারে সংখ্যালঘু মুসলমানদের অংশগ্রহণ, বর্ণবাদ ও উগ্রবাদীদের উত্থানের বিপরীতে সংখ্যলঘু মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করা, পশ্চিমা সমাজের আইন-কানুনের সাথে সংখ্যালঘু মুসলমানদের পরিচয় করিয়ে দেয়াসহ ইউরোপে ইসলামী সংগঠনগুলোর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে । জনাব আব্দুল্লাহ ইউরোপে ২০ মিলিয়ন মুসলমানের উপস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, এই সম্মেলন থেকে পশ্চিমা সমাজের সংখ্যালঘু মুসলমানদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি প্রস্তব উত্থাপন করা হবে। # 422554