IQNA

বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির ভূমিকার পর্যালোচনা

13:13 - June 22, 2009
সংবাদ: 1793497
সৌদিআরবের রাজধানী রিয়াদে শনিবার ‘বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির ভূমিকার পর্যালোচনা করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সৌদিআরবের সরকারী বার্তাসংস্থা ‘ভস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সৌদিআরবের ইসলামী অর্থনৈতিক গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এবং ইসলামী পূঁজিবিনিয়োগ ও বিশ্ব অর্থনৈতিক পরিষদের উদ্যোগে শনিবার সৌদিআরবের রাজধানী রিয়াদে বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির ভূমিকার পর্যালোচনামূলক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।সম্মেলনে মুসলিম বিশ্বের বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সৌদিআরবের রিয়াদ শহরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও অর্থনীতি অনুষদের শিক্ষক মোহাম্মদ বিন ইব্রাহীম আল সাহিবনী বিশ্বের মানুষকে ইসলামী পূঁজিবিনিয়োগ ও অর্থনীতির সাথে আরো অধিকহারে পরিচয় করানোর প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। একই সাথে তিনি বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবেলায় ইসলামী অর্থনীতির ভূমিকাকে আরো বিস্তৃত করার লক্ষ্যে ইসলামী পূঁজিবিনিয়োগ ও অর্থনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ বইগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করার আহবান জানান ।# 422808
captcha