সংবাদ মাধ্যম Hamilton এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, কানাডার এন্টারিও প্রদেশের হামিলটন শহরের কেন্দ্রীয় মসজিদের সহায়তায় আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বার্ষিক হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় এন্টারিও প্রদেশ ছাড়াও দেশের অন্যান্য প্রদেশের কুরআনের হাফেযগণ অংশগ্রহণ করবেন। ১৩ সেপ্টেম্বর এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হবে। # 423024