সংবাদ মাধ্যম‘ Zaman’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ও আই সির মহাসচিব একমাল উদ্দিন এহসান ওগলু, মিশরের রাজধানী কায়রোয় মুসলিম বিশ্বের উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসলামী বিশ্বের সাথে পশ্চিমাদের সম্পর্ক সৃষ্টির ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মন্তব্যকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন । তিনি গুরুত্বারোপ করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ইসলামের প্রকৃত চেহারাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালনের ব্যাপারে যে অনুভূতি ব্যক্ত করেছেন মুসলিম বিশ্ব তাকে স্বাগত জানায় । জনাব এহসান ওগলু আরো বলেন, বিশ্বের দেশগুলোর সাথে বন্ধত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলার ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলোর ভূমিকাকে অস্বীকার করার কোন কারণ নেই । কেননা এইদেশগুলোর সহযোগিতা না থাকলে ইসলাম ও পশ্চিমা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় ।ও আই সির মহাসচিব তার বক্তব্যের অন্য অংশে বলেন, পশ্চিমা দেশগুলোর উচিত ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে তুরস্ককে অন্তর্ভূক্ত করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা । কেননা তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করলে দেশটি ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের সংকট নিরসনে ও এমনকি খ্রিষ্টান ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির লক্ষ্যে মুসলিম বিশ্ব ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার সংলাপ প্রক্রিয়াকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করতে পারবে । একই সাথে তুরস্ক ইউরোপী ইউনিয়নের সদস্য পদ লাভ করলে পশ্চিমা বিশ্ব এ বিষয়টিও প্রমাণ করতে সক্ষম হবে যে, তারা বাস্তবিকভাবেই ইসলামী সভ্যতাকে মেনে নিয়েছে । উল্লেখ্য, Crans Montana একটি আন্তর্জাতিক সংগঠন । দুনিয়া থেকে সকল হিংসা, বিদ্বেষ দূর করে মানুষের মধ্যে সত্যিকারে মানবতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৮৬ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয় । সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই সভ্যতাগুলোর মধ্যকার সংলাপ প্রক্রিয়ায় সহায়তা করার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ।# 425541