বাংলাদেশের ইংরেজী দৈনিক `দি নিউ ন্যাশন' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী আগষ্ট মাসে ইসলামী আর্থিক সেবা বিষয়ক তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হবে । মেলায় ইসলামী আর্থিক সেবা প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ও তাদের কাযর্ক্রম মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে ৪০ টি ষ্টল বরাদ্দ দেয়া হয়েছে । এদিকে এই মেলায়, যেসব ইসলামী ব্যাংক, ইনসুরেন্স ও আর্থিক প্রতিষ্ঠান সেবার দিক থেকে এগিয়ে রয়েছে তাদেরকে শ্রেষ্ঠ ইসলামী আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে তালিকাভূক্ত করার পাশাপাশি তাদেরকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে ।# 425092