IQNA

তুরস্কে আযান প্রতিযোগিতা

12:42 - June 28, 2009
সংবাদ: 1795841
তুরস্কের ইয়ালভা শহরে আজ আঞ্চলিক পর্যায়ে আযান প্রতিযোগিতার চূড়ান্ত পূর্ব অনুষ্ঠিত হবে ।
সংবাদ মাধ্যম ‘samanyolu’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ধর্মমন্ত্রনালয়ের উদ্যোগে আজ দেশের ইয়ালভা শহরে আযান প্রতিযোগিতার চূড়ান্ত পূর্ব অনুষ্ঠিত হবে । তুরস্কের ইয়ালভা প্রদেশের মুফতি মুহিতিন সারিকয়া এই আযান প্রতিযোগিতা সম্পর্কে বলেন, এরইমধ্যে তুরস্কের দশটি প্রদেশে বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে এবং এসব বাছাই পর্বের নির্বাচিত প্রতিনিধিরা আজকের এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন ।এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হবেন তারা আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় তুরস্কের জাতীয় পর্যায়ের আযান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। # 425803
captcha