IQNA

আলজেরিয়ায় ও.আই.সি’র সদস্য দেশগুলোর সমিতি ভিত্তিক ইউনিয়নের নির্বাহী কমিটির বৈঠক

13:37 - June 28, 2009
সংবাদ: 1795897
আলজেরিয়ায় গতকাল থেকে ইসলামী সম্মেলন সংস্থা বা ও আই সির সদস্য দেশগুলোর সমিতি ভিত্তিক ইউনিয়নের নির্বাহী কমিটির ২১ তম বৈঠক শুরু হয়েছে ।
সংবাদ মাধ্যম elmoudjahid এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ায় গতকাল থেকে দুদিন ব্যাপী ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর সমিতি ভিত্তিক ইউনিয়নের নির্বাহী কমিটির বৈঠক শুরু হয়েছে ।সম্মেলনে ফিলিস্তিন সমস্যাসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হবে ।এছাড়া এই সম্মেলনে ওগান্ডার রাজধানী কামপালায় অনুষ্ঠেয় ও আই সি’র সদস্য দেশগুলোর সমিতি ভিত্তিক ইউনিয়ন পরিষদের ১২তম সম্মেলনের তারিখও নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে । সম্মেলন শেষে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতির ব্যাপারে ও আই সির সমিতি ভিত্তিক ইউনিয়নের নির্বাহী কমিটির অবস্থান ঘোষণা করে একটি বিবৃতি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে ।# 425750
captcha