IQNA

কাতারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা

16:38 - June 29, 2009
সংবাদ: 1796493
কাতারের রাজধানী দোহায় শুক্রবার দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
দৈনিক ‘Peninsula’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, কাতারের রাজধানী দোহার পাকিস্তানী শিক্ষাকেন্দ্রে শুক্রবার দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কুরআনের ক্বেরাআত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী উভয়েই অংশ নেন এবং এদের মধ্যে ১২ জনকে বিজয়ী ঘোষণা করা হয় ।দোহার পাকিস্তানী শিক্ষা কেন্দ্রের পরিচালক হুমায়ুন নাসির বিজয়ীদের হাতে মূল্যবান উপহার তুলে দেন। এসময় জনাব হুমায়ুন বলেন, কাতারের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে আরো সুন্দর ও শুদ্ধভাবে পবিত্র কুরআনের ক্বেরাআত পাঠে উদ্বুদ্ধ করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয় । উল্লেখ্য, কাতারের রাজধানী দোহায় পাকিস্তানীসহ বিদেশী ছাত্রছাত্রীদের লেখাপড়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই পাকিস্তানী শিক্ষা প্রতিষ্ঠানটি পারস্য উপসাগরী অঞ্চলের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম । ১৯৮৫ সালে কাতারের রাজধানী দোহায় তৎকালীন পাকিস্তানী প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক এটি প্রতিষ্ঠা করেন। # 425732
captcha