ফিলিস্তিনের নিউজ চ্যানেল ‘পি এন এন’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, সারাদেশ থেকে বাছাইকৃত ৫০ জন ছাত্রছাত্রীদের উপস্থিতির মধ্য দিয়ে মসজিদুল আকসায় শনিবার থেকে স্বল্প মেয়াদী গ্রীষ্মকালীন হিফযুল কুরআন শিক্ষাকোর্স চালু হয়েছে । পবিত্র কুরআনের ৩০ পারা বা পূর্ণ কুরআন শরীফের হিফয শিক্ষা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে গত শনিবার থেকে মসজিদুল আকসায় গ্রীষ্মকালীন এই হিফযুল কুরআন শিক্ষাকোর্স চালু করা হয় । ফিলিস্তিনের আল ফোরকান হিফযুল কুরআন ইন্সটিটিউটের পরিচালক খালেদ আদ্দা বলেন, মসজিদুল আকসায় গ্রীষ্মকালীন এই হিফযুল কুরআন শিক্ষাকোর্সে অংশ নেয়ার জন্য যারা নির্বাচিত হয়েছে তাদের অধিকাংশই ১০ পারা কুরআনের হাফেজ । এসব হাফেজদের ৫০ দিনের মধ্যে পূর্ণ কুরআনের হিফয শিক্ষা দেয়ার পাশাপাশি তাদেরকে ইসলামের ঐতিহাসিক স্থান মসজিদুল আকসার সাথে পরিচয় করিয়ে দেয়াও এই হিফযুল কুরআন শিক্ষাকোর্স চালু করার অন্যতম প্রধান লক্ষ্য ।# 426051