IQNA

সংযুক্ত আরবআমিরাতে ইসলামী সংস্কৃতি সপ্তাহ পালিত হচ্ছে

13:28 - June 30, 2009
সংবাদ: 1796862
সংযুক্ত আরবআমিরাতে গতকাল থেকে দেশব্যাপী ইসলামী সংস্কৃতি সপ্তাহ উৎযাপিত হচ্ছে ।
সংযুক্ত আরবআমিরাতের দৈনিক ‘আল খালিজ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, আরবআমিরাতের ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘আল হামরিয়ে’ এর উদ্যোগে এবং দেশের যুব ও ক্রিড়া বিষয়ক দপ্তরের সহায়তা গতকাল থেকে দেশব্যাপী ইসলামী সংস্কৃতি সপ্তাহ পালিত হচ্ছে ।সংযুক্ত আরবআমিরাতের ইসলামী সংস্কৃতি সপ্তাহ উৎযাপন কমিটির সদস্য রশেদ গনাম আল শামসী বলেন, আরবআমিরাতের যুব সমাজের মধ্যে ধর্মীয় মূল্যবোধকে আরো জাগ্রত করার পাশাপাশি ইসলামী সংস্কৃতি চর্চায় তাদেরকে আরো বেশি করে উৎসাহিত করতেই এই ইসলামী সংস্কৃতি সপ্তাহ উৎযাপনের উদ্যোগ নেয়া হয়। তিনি আরো বলেন, এই ইসলামী সংস্কৃতি সপ্তাহ উপলক্ষ্যে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংযুক্ত আরব আমিরাতের যুব প্রযন্মকে আরো ভালোভাবে পরিচয় করানোর লক্ষ্যে ইসলামী বই মেলা, কুরআন ও ধর্ম ভিত্তিক আলোচনা সভাসহ নানামূখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।# 427312
captcha