IQNA

জার্মানীতে ‘কুরআনের শিশু’ শীর্ষক ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শণী

11:26 - July 04, 2009
সংবাদ: 1798141
জার্মানীর সিনেমা হলগুলোতে বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক শাহিন দেল রিয়াদের ডকুমেন্টারী ফিল্ম ‘কুরআনের শিশু ’ প্রদর্শণ করা হয়েছে ।
সংবাদ মাধ্যম `কানতারে' এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ‘কুরআনের শিশু’ নামক প্রামাণ্যচিত্রের পরিচালক শাহিন দেল রিয়াদ বলেন, এই ফিল্মে বাংলাদেশে হিফযুল কুরআন শিক্ষা কেন্দ্রের প্রকৃত চিত্র বিশেষ করে শিশু শিক্ষার্থীরা দেশের ধর্মীয় ও কুরআন শিক্ষাকেন্দ্রগুলোতে কি ধরনের সমস্যার মুখোমুখি হয় তা ফুটিয়ে তুলা হয়েছে । জনাব রিয়াদ আরো বলেন, এই ফিল্মে কেবল বাংলাদেশের কুরআন শিক্ষা কেন্দ্রের প্রকৃত অবস্থাই তুরে ধরা হয় নি একই সাথে সারাদেশের সামাজিক ও সাংস্কৃতি পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে ।তিনি আরো বলেন, বাংলাদেশের কুরআন শিক্ষা কেন্দ্রগুলোতে রাজনৈতিক তৎপরতা ও ধর্মীয় উগ্রবাদের শিক্ষা দেয়া হয় বলে ইউরোপীয়রা যখন অভিযোগ তুলছে তখন আমি এই ফিল্মটিতে বাংলাদেশের কুরআন শিক্ষাকেন্দ্রের প্রকৃত অবস্থা ইউরোপীয়দের কাছে স্পষ্ট করার চেষ্টা করেছি । জনাব রিয়াদ বলেন, সৌদিআরবের আর্থিক সহায়তায় বর্তমানে বিশ্বের অনেক দেশেই কুরআন ও ইসলামী শিক্ষাকেন্দ্র চালু রয়েছে, যেখানে উগ্রবাদকে উস্কে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে । এ অবস্থায় বাংলাদেশের কুরআন শিক্ষা কেন্দ্রের প্রকৃত অবস্থা ইউরোপীয়দের কাছে তুলে ধরাই ছিল আমার এই ফিল্ম তৈরির প্রধান উদ্দেশ্য। # 428189
captcha