IQNA

কাজাকিস্তানে ধর্মগুলোর মধ্যকার তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন

14:07 - July 05, 2009
সংবাদ: 1798685
কাজাকিস্তানের রাজধানী আস্তানায় গত বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী ধর্মগুলোর মধ্যকার তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ মাধ্যম Religions Congress এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জাতিসংঘ, ইসলামী সম্মেলন সংস্থা ও ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং বিভিন্ন ধর্মের অন্তত: ৬০০ প্রতিনিধির অংশগ্রহণের মধ্য দিয়ে গত বুধ ও বৃহস্পতিবার কাজাকিস্তানের রাজধানী আস্তানায় দুইদিন ব্যাপী ধর্মগুলোর মধ্যকার তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।পারস্পরিক সম্মানবোধ ও সহযোগিতার মানসিকতা তৈরিতে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা, ধর্মগুলোর মধ্যে চারিত্রিক মূল্যবোধ, ধর্মগুলোর মধ্যে সংলাপ ও সহযোগিতা, সংকটময় মুহুর্তে পারস্পরিক ঐক্য এবং ধর্মগুলোর মধ্যকার চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের তারিখ ও স্থান নির্ধারণের বিষয় নিয়ে এই সম্মেলনে আলোচনা ও পর্যালোচনা করা হয় । সম্মেলনে মুসলিম দেশুগুলোর মধ্যে সৌদিআরব, ইরান, কূয়েত, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও পাকিস্তানের পদস্থ কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। # 428249
captcha