IQNA

কুদস শরীফে ‘আল আকসা’ শীর্ষক কুরআন প্রতিযোগিতা

13:37 - July 08, 2009
সংবাদ: 1799516
ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে কুদস শরীফে আগামী পহেলা আগষ্ট থেকে ৪ ঠা আগষ্ট দেশের নবম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।
সংবাদ মাধ্যম ‘মাঅ’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী মাহমুদুল হাবস দেশের ওয়াকফ বিষয়ক দপ্তরের হিফযুল কুরআন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে ঘোষণা করেছেন, আগামী পহেলা আগষ্ট থেকে ৪ ঠা আগষ্ট কুদস শরীফে ‘আল আকসা’ শীর্ষক পবিত্র কুরআনের হিফয, ক্বেরাআত ও তারতিল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।প্রতিযোগিতায় নারী ও পুরুষ উভয়েই পৃথক পৃথক ভাবে অংশ নিতে পারবেন।ফিলিস্তিনের ভবিষ্যৎ প্রযন্মকে পবিত্র কুরআন শিক্ষার প্রতি বিশেষভাবে অনুপ্রাণিত করতেই এই কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফিলিস্তিনের ধর্মমন্ত্রনালয়ের উদ্যোগে দেশে পবিত্র কুরআন শিক্ষার প্রসারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করায় বর্তমানে দেশটিতে কেবল কুরআন শিক্ষার বিস্তার ঘটেছে তাই নয় একইসাথে আন্তর্জাতিক অঙ্গনেও ফিলিস্তিনের কুরআনের ছাত্রদের সুনাম ছড়িয়ে পড়ছে। # 430518
captcha