IQNA

নাইজেরিয়ায় কুরআন শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠান

11:11 - July 09, 2009
সংবাদ: 1799664
সমাবর্তন অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণের মধ্যদিয়ে মঙ্গলবার নাইজেরিয়ার আবুজা শহরের গ্রিট হাইটস স্কুলের কুরআন বিভাগের প্রথম ব্যাচের ২১ জন ছাত্রী তাদের ৬ বছর মেয়াদী শিক্ষা কোর্সের ইতি টানলেন ।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নাইজেরিয়ার আবুজা শহরের জামে মসজিদে মঙ্গলবার শহরের গ্রিট হাইটস স্কুলের কুরআনের ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৬ বছর মেয়াদী কুরআন শিক্ষা কোর্সের সকল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ন হওয়ার পর শিক্ষা সমাপনী অনুষ্ঠানে সার্কিফিকেট প্রদানের মধ্যদিয়ে গ্রিট হাইটস স্কুলের প্রথম ব্যাচের ২১ জন কুরআনের ছাত্রীকে বিদায় জানানো হয় । নাইজেরিয়ার জাতীয় হজ্ব কমিটির সদস্য ডঃ লরেন বাদমুস এই অনুষ্ঠানে দেয়া ভাষনে মানুষের জীবনে পবিত্র কুরআন শিক্ষার গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা তুলে ধরেন বলেন মুসলিম পরিবারের সন্তানদের পশ্চিমা অপসংস্কৃতির ফাদ থেকে রক্ষা করতে হলে তাদেরকে অবশ্যই ঐশী কিতাব আল কুরআনের শিক্ষার সাথে পরিচয় করিয়ে দিতে হবে । # 430919
captcha