IQNA

জার্মানীর ফ্রাঙ্কফোর্ট শহরে ধর্মীয় ও কুরআন বিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য কূয়েতের অর্থ সাহায্য দেয়ার ঘোষণা

14:06 - July 11, 2009
সংবাদ: 1800350
কূয়েতের বায়তুজ যাকাত ফাউন্ডেশন জার্মানীর ফ্রাঙ্কফোর্ট শহরের ধর্মীয় ও কুরআন বিষয়ক কাযর্ক্রম পরিচালনার জন্য অর্থ সাহায্য দেয়ার কথা ঘোষণা করেছে ।
কূয়েতের বার্তাসাংস্থা ‘কোনা’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, কূয়েতের কনস্যুলেট দপ্তরের প্রধান ইউসুফ আহমাদ আব্দুস সামাদ বলেছেন, কূয়েতের বায়তুজ যাকাত ফাউন্ডেশন জার্মানীর ফ্রাঙ্কফোর্ট শহরে ধর্মীয় ও কুরআন বিষয়ক কাযর্ক্রম পরিচালনার জন্য অর্থ সাহায্য দিতে প্রস্তুত রয়েছে ।জনাব উইসুফ গত বুধবার ফ্রাঙ্কফোর্ট শহরের তারেক বিন যিয়াদ ইসলামী সমিতির সভাপতি মোহাম্মদ যারীভাহীর সাথে সাক্ষাৎকালে জার্মানীর ফ্রাঙ্কফোর্টে ধর্মীয় ও কুরআন বিষয়ক কাযর্ক্রম পরিচালনার জন্য অর্থ সাহায্য দেয়ার ব্যাপারে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি আরো বলেন, কূয়েতে অনেক সরকারী ও বেসরকারী জনকল্যাণমূলক সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে এবং এসব প্রতিষ্ঠান অমুসলিম দেশগুলোর ইসলামী সংগঠনগুলোকে ধর্মীয় কাযর্ক্রম পরিচালনার জন্য এখন পযর্ন্ত ব্যাপক পরিমাণে অর্থ সাহায্য দিয়ে আসছে । এদিকে ফ্রাঙ্কফোর্ট শহরের তারেক বিন যিয়াদ ইসলামী সমিতির সভাপতি মোহাম্মদ যারীভাহীও এই সাক্ষাৎকালে ইসলাম ও মুসলমানদের সেবায় বিশেষ অবদান রাখান জন্য কূয়েতের সরকার ও দেশটির জনকল্যাণমূলক সংগঠনগুলোর ভূমিকার প্রশংসা করেন। # 431072

captcha