সংবাদ মাধ্যম রয়টার্স আল আরাবিয়ে এর বরাত দিয়ে ইরানের কুরঅান বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিনচেনচেনু এলাকায় শিশুদের পবিত্র কুরআনের ক্বেরাআত শিক্ষা কেন্দ্রে গত রোববার ভয়াবহ বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত ও আরো অনেকে হয়েছে । মিনচেনচেনু এলাকার পুলিশ অফিসার বলেছেন, এই কুরআন শিক্ষাকেন্দ্রের নিকটবর্তী একটি আবাসিক বাড়ীতে মজুতকৃত বিস্ফোরক দ্রব্য থেকে এই বিস্ফোরণ ঘটে।এই ঘটনায় বহু মানুষ হতাহত হওয়ার পাশাপাশি বিস্ফোরণস্থলের চারদিকের আবাসিক বাড়িঘরের ব্যাপক ক্ষাতি হয়েছে। # 433248