সংবাদ মাধ্যম আরব অনলাইন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, চীনের শিনহুয়া প্রদেশের সাংস্কৃতিক কেন্দ্রে গত রোববার থেকে ১০ দিন ব্যাপী ৭০০ বছরের পুরনো হাতে লেখা পবিত্র কুরআনের প্রদর্শণী শুরু হয়েছে । পবিত্র এই কুরআনের পৃষ্ঠা ৬৮১ টি এবং মধ্যএশিয়া থেকে এটি আনা হয়েছে । বর্তমানে শীনহুয়া প্রদেশের জি টিসি মসজিদে পবিত্র এই কুরআন সংরক্ষিত রয়েছে।গত সপ্তাহে পবিত্র এই কুরআনটি চীনের পুরাকীর্তির নিদর্শন সমূহের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে ।উল্লেখ্য চীনে বুদ্ধধর্মাবলম্বীদের পরেই মুসলমানদের স্থান। বর্তমানে দেশটিতে মুসলমানের সংখ্যা ২৫ মিলিয়ন। # 433036