দৈনিক সানডে টাইমস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেন, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা ও মরিতানিয়ার বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞদের উপস্থিতির মধ্যদিয়ে আগামী ২০ ও ২১ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বোয় ‘‘ নতুন অধ্যায়ে প্রবেশ ’’ শীর্ষক ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতকে আরো গতিশীল করার ক্ষেত্রে করণীয় সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হবে। # 432449