IQNA

অষ্ট্রিয়ায় ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

11:13 - July 15, 2009
সংবাদ: 1802370
অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত সোমবার থেকে ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ।
দৈনিক আশশারকুল আওসাত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নিউইয়র্ক ও মাদ্রিদে অনুষ্ঠিত ধর্মগুলোর মধ্যে সংলাপের ধারাবাহিকতার অংশ হিসেবে অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রেসিডেন্ট প্রাসাদে গত সোমবার থেকে ৬ দিন ব্যাপী ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে । সৌদি বাদশা আব্দুল্লাহ বিন আব্দুল আযিযের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয় ।সম্মেলনে বিশ্বের শীর্ষ পর্যায়ের ধর্মীয় নেতা, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা অংশ গ্রহণ করেন। সম্মেলেনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব ইসলামী সমিতির মহাসচিব আব্দুল্লাহ বিন আব্দুল মোহসেনুলতুর্কী বলেন, বিশ্বের ধর্মগুলোর নেতাদের পারস্পরিক সাক্ষাৎ ও আলোচনা ধর্মগুলোর অনুসারীদের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষ দূর করার পাশাপাশি বিশ্ব শান্তি, ন্যায় বিচার ও সংহতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । আগামী শনিবার সমাপণী বিবৃতির মধ্যদিয়ে এই সম্মেলন শেষ হবে। # 433767
captcha