IQNA

নিউজিল্যান্ডে আগামী ১০ থেকে ১৭ আগষ্ট ইসলামী জাগরণ সপ্তাহ পালিত হবে

10:07 - July 16, 2009
সংবাদ: 1802708
নিউজিল্যান্ডের রাজধানী ইউলিংটনে আগামী ১০ থেকে ১৭ আগষ্ট ইসলামী জাগরণ সপ্তাহ পালন করা হবে।
সংবাদ মধ্যম ‘ইসলাম এওয়ারনেস’ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলাম ও মুসলমানদের সম্পর্কে নিউজিল্যান্ডের জনগণের মধ্যে সঠিক ধারনা তুলে ধরার পাশাপাশি ভারসাম্যপূর্ণ জীবনের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ থেকে ১৭ আগষ্ট নিউজিল্যান্ডের রাজধানী ইউলিংটনে ইসলামী জাগরণ সপ্তাহ পালিত হবে ।ইউলিংটন শহরের মুসলমানদের একটি দলের পক্ষ থেকে এই ইসলামী জাগরণ সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয় । এই ইসলামী জাগরণ সপ্তাহ পালন উপলক্ষ্যে দেশের বিভিন্ন মসজিদ পরিদর্শন, ইসলামী আলোচনা সভা এবং ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা কাহিনী অবলম্বনে তৈরি চলচ্চিত্রের প্রদর্শণীসহ নানামুখি কর্মসূচি হাতে নেয়া হয়েছে। # 433852
captcha