সংবাদ মাধ্যম IIRME এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মালয়েশিয়া, আমেরিকা, জার্মানী, বৃটেন, তুরস্ক, ভারত ও পাকিস্তানের বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ ও ব্যাংক ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞদের অংশগ্রহণের মধ্য দিয়ে মিশরের শারমুশ শেইখে আগামী ১৮ থেকে ২২ অক্টোবর পযর্ন্ত ৫ দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । ব্যাংকিং খাতসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইসলামী শরীয়া আইন ব্যবহারের সুফল সম্পর্কে মানুষকে অবহিত করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য। সম্মেলনে ইসলামী আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পদ্ধতির পযার্লোচনা করা সহ এই প্রতিষ্ঠানগুলোর আরো উন্নয়ন এবং অগ্রগতির বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে । # 434484