IQNA

গ্রীসের পুলিশ সেদেশের মুসলিম শরণার্থী শিবীর ভেঙ্গে দিয়েছে

21:27 - July 17, 2009
সংবাদ: 1803003
গ্রীসের পুলিশ গত মঙ্গলবার দেশের বন্দর নগরী পট্রাসের মুসলিম শরণার্থী শিবীর ভেঙ্গে দিয়েছে ।
সংবাদ মাধ্যম Dunya Bulteni এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গ্রীসের পুলিশ গত মঙ্গলবার দেশের বন্দর নগরী পট্রাসের মুসলিম শরণার্থী শিবীর বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে । এই শরণার্থী শীবিরে গত কয়েকমাস ধরে অন্তত: ১৮০০ মুসলিম ‍মুহাজির বসবাস করছিল। কিন্তু এসব শরণার্থীদের উপর গ্রীস সরকারের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় শেষ পযর্ন্ত তাদের অধিকাংশই এই শীবির ত্যাগ করতে বাধ্য হয়েছে । সংবাদ সূত্রগুলো বলছে গ্রীসের পট্রাসের এই মুসলিম শরণার্থী শিবীরে দেশটির পুলিশ যখন ধ্বংসাত্মক অভিযান শুরু করে তখনও সেখানে অন্তত: ১০০ শরণার্থীর উপস্থিতি ছিল। গ্রীসে সম্প্রতি পুলিশের হাতে পবিত্র কুরআন অবমাননা এবং দেশের বন্দর নগরী পট্রাসের মুসলিম শরণার্থী শিবির ভেঙ্গে দেয়ার ঘটনা থেকে এ কথা এখন সবার কাছেই স্পষ্ট যে দেশটির বর্তমান ক্ষমতাসীন সরকার প্রবাসী মুসলমানদের ব্যাপারে বর্ণবাদী নীতি গ্রহণ করেছে । # 434412
captcha