IQNA

আল কুদস বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম তৈরির আহবান

15:57 - July 18, 2009
সংবাদ: 1803447
আরবদেশগুলোর চতুর্থ রেডিও ও টেলিভিশন উৎসবে অংশগ্রহণকারীরা আল কুদস ও মসজিদুল আকসা সম্পর্কিত ডকুমেন্টারী ফিল্ম তৈরির ব্যাপারে আরবদেশগুলোর প্রচেষ্টা আরো জোরদার করার আহবান জানিয়েছেন।
সংবাদ মাধ্যম আরব অনলাইন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, গত মঙ্গলবার তিউনেশিয়ায় অনুষ্ঠিত আরবদেশগুলোর চতুর্থ রেডিও ও টেলিভিশন উৎসবে অংশগ্রহণকারীরা আল কুদস ও মসজিদুল আকসা সম্পর্কিত ডকুমেন্টারী ফিল্ম তৈরির ব্যাপারে আরবদেশগুলোর প্রচেষ্টা আরো জোরদার করার আহবান জানিয়েছেন। উৎসবে অংশগ্রহণকারী আরব দেশগুলোর রেডিও ও টেলিভিশন চেনেলের কর্মকর্তারা গুরুত্বারোপ করে বলেন, আরব ও ইসলামী ঐতিহ্য ধ্বংস করার ইসরাইলী ষড়যন্ত্র বিশেষকরে বায়তুল মোকাদ্দাসকে ইহুদিকরণ করার ইসরাইলী অপচেষ্টা বিশ্ববাসীর কাছে তুলে ধরার একমাত্র উপায় হলো এ সম্পর্কিত ডকুমেন্টারী ফিল্ম তৈরি করা। কুদস কমিটির সদস্য খালিলুল তোফাকজি বলেন, ইসলামের পবিত্র স্থান ও ঐতিহাসিক নিদর্শন সমূহ এবং বিশেষকরে কুদস শরীফের গুরুত্ব বিশ্বের মুসলমানদের কাছে তুলে ধরার ক্ষেত্রে ডকুমেন্টারী ফিল্মের বিশেষ গুরুত্ব রয়েছে ।# 434477
captcha