সংবাদ মাধ্যম আল ইয়ুম আল ইলেক্ট্রনির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ভিয়েনা সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্র নির্মানের ব্যাপারে সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয যে প্রস্তাব উত্থাপন করেছেন সম্মেলনে অংশগ্রহণকারীরা তা অনুমোদন করেছেন ।প্রস্তাবে বলা হয়, ইউরোপের কোন একটি দেশে ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক কেন্দ্র নির্মান করা হবে এবং এতে সকল ঐশী ধর্মের প্রতিনিধিত্ব থাকবে ।বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও ধর্মীয় নেতাদের অংশগ্রহণের মধ্যদিয়ে গত সোমবার অষ্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ধর্মগুলোর মধ্যে সংলাপ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।সমাপনী বিবৃতির মধ্যদিয়ে আজ ৬ দিন ব্যাপী এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে ।# 434375