সংবাদ মাধ্যম CIHAN এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের ইস্তাম্বুল শহরে শুক্রবার মুসলিম যুবকদের সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । বিশ্ব যুব সংঘের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে ইসলামী দেশগুলোর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি মুসলিম যুবসমাজের শিক্ষা ও জীবন মানের উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয় ।সম্মেলনে চীনসহ ইউরোপ এবং বলকান অঞ্চলের ১৭ টি দেশের ২৭০ জনেরও বেশি বিশিষ্ট চিন্তাবিদ ও বুদ্ধিজীবী উপস্থিত ছিলেন। # 435232