IQNA

আবুধাবীতে ‘‘ ইসলাম : ঈমান ও ইবাদত’’ শীর্ষক প্রদর্শণী

21:47 - July 20, 2009
সংবাদ: 1804087
সংযুক্ত আরবআমীরাতের রাজধানী আবুধাবীতে ২২ জুলাই ‘‘ ইসলাম: ঈমান ও ইবাদত’’ শীর্ষক প্রদর্শণী অনুষ্ঠিত হবে ।
তুরস্কের পযর্টন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ২২ জুলাই সংযুক্ত আরবআমীরাতের রাজধানী আবুধাবীতে ‘‘ ইসলাম: ঈমান ও ইবাদত’’ শীর্ষক প্রদর্শণী অনুষ্ঠিত হবে ।সংবাদ মাধ্যম আরব অনলাইন জানিয়েছে, প্রদর্শণীতে তুরস্কের ইসলামিক আর্ট যাদুঘরসহ বিভিন্ন দেশের যাদুঘর অংশ নেবে এবং এতে প্রায় ১৫০ টি চিত্র প্রদর্শণ করা হবে। আবুধাবীর এসোসিয়েশন অব কালচার অ্যান্ড হেরিটেজও অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করবে । প্রদর্শণীতে নবুয়্যতের ধারা, ইসলামের ফরজসমূহ, আরবী বর্ণমালা বিবর্তনের ইতিহাস এবং ইসলামী সাজ-সজ্জায় আরবী বর্ণের ব্যবহার বিষয়ে দর্শণার্থীদের ধারণা দেয়া হবে । প্রদর্শণী অনুষ্ঠানের অন্য অংশে থাকবে ইসলাম ও ঈমানের মূলনীতিকেন্দ্রিক ইসলামী পান্ডলিপি। চিত্রকর্ম প্রদর্শণীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালা অনুষ্ঠানেরও পরিকল্পণা রয়েছে ।# 435261
captcha