কুয়েতের আল গাবাস পত্রিকা জানায়, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে কুয়েতের ১৩ তম জাতীয় কুরআন হেফজ ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে । এনডাউমেন্ট ফর কুরআন এর প্রধান মানাল আল সাগর জানান, কুয়েতের বাদশাহ শেখ সাবাহ আল আহমাদ আল সাবাহর পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি সেদেশের সবচেয়ে বড় মসজিদে অনুষ্ঠিত হবে ।তিনি বলেন, প্রতিযোগিতাটি কুয়েত ও মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে বড় এবং এতে কুয়েতের বৃত্তি ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা দেবে। মানাল আল সাগর জানান, প্রতিযোগিতাটি হেফজ ও তাজবীদ এ দুই ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে এবং এতে নারী- পুরুষ সবাই অংশ নিতে পারবেন ।তিনি বলেন, পবিত্র কুরআন মুখস্ত করতে এবং কুরআনের জন্য কাজ করতে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আল-সাগর আরো জানান, ‘মাবরাহ আল-রাব্বানিয়্যিন’ এবং ‘আহলুল বায়াত’ (আ:) এ প্রতিযোগিতা অনুষ্ঠানে সহযোগিতা করবে ।# 435426