IQNA

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মসজিদুল আকসায় পবিত্র শবে মেরাজ উৎযাপন

21:53 - July 20, 2009
সংবাদ: 1804091
মসজিদুল আকসায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় গতকাল পবিত্র শবে মেরাজের উৎসব পালিত হয়েছে।
দৈনিক ওয়ার্ল্ড বোলেটিন এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, মসজিদুল আকসায় গতকাল পবিত্র শবে মেরাজের উৎসব পালিত হয়েছে।তুরস্কের সরকারী টিভি চ্যানেল টি আর টি মসজিদুল আকসায় আয়োজিত পবিত্র শবে মেরাজের এই উৎসব সরাসরি সম্প্রচার করে । টি আর টি টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠান বিষয়ক বিভাগের প্রধান অদাম এজকন বলেন, এখন পর্যন্ত কোন বিদেশী চ্যানেল এই অনুষ্ঠানটি প্রচার করে নি এবং টি আর টিই প্রথম এই উৎসব সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয়, যাতে করে তুরস্কসহ মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার মুসলমানরা এই অনুষ্ঠান দেখতে পারে ।তিনি আরো বলেন, প্রায় দুই ঘন্টা ব্যাপী এই অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং এই অনুষ্ঠান সম্প্রচারের একইসাথে তুরস্কের ইস্তাম্বুলের সুলতান আইয়্যুব মসজিদের অনুষ্ঠানও দেখানো হয় ।মসজিদুল আকসা বায়তুল মোকাদ্দাসের পূর্ব দিকে অবস্থিত এবং এটি মুসলমানদের প্রথম কেবলা ছিল। সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে বলা হয়েছে, মহানবী (সা:) মেরাজের রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় গমন করেন। আর সেখান থেকে উর্ধ্বাকাশে চলে যান ।# 435432
captcha