বিশ্বব্যাপী সোয়াইনফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরবে পবিত্র কাবা ঘর যিয়ারত করতে আসা হাজীদের স্বাস্থ্য সেবার বিষয় নিয়ে মিশরের রাজধানী কায়রোয় বুধবার আরবদেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীরা জরুরী বৈঠকে মিলিত হবেন বলে কায়রোয় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার দপ্তর থেকে জানানো হয়েছে ।সংবাদ মাধ্যম নাসিজ এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৈঠকে হাজীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এই রোগ যাতে হাজীদের মাঝে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হবে । বিশ্বস্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, সৌদি আরব পবিত্র কাবা ঘর যিয়ারত করতে আসা হাজীদের সুয়াইন ফ্লুর আক্রমন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যব্স্থা গ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ।একই সাথে এই সুয়াইন ফ্লু ভাইরাসের হাত রক্ষার লক্ষ্যে হজযাত্রীদেরকে সৌদি আরব প্রবেশের দুই সপ্তাহ আগে ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ইনজেকশন দেয়ার আহবান জানানো হয়েছে। # 435594