পাকিস্তানের দৈনিক Daily Mail News এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামাবাদের রেফা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার থেকে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী অর্থনৈতিক সম্মেলন শুরু হয়েছে । দারিদ্র বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইসলামী অর্থনীতিকে কাজে লাগানোই এই সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য। সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান, মার্কিনযুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, তুরস্ক ও সৌদিআরবের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও অর্থনৈতিক বিশেষজ্ঞরা অংশ গ্রহণ করেন। # 435770