কুয়েতের দৈনিক আল কাবুস এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনের ইসলামী ব্যাংক ২০০৯ সালের বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার লাভ করেছে । আমেরিকার ব্যাংকিং ও পূঁজিবিনিয়োগ বিষয়ক বিশেষ ম্যাগাজিন গ্লোবাল ফিনেন্স এর পক্ষ থেকে এই পুরস্কার দেয়া হয় ।বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যাংক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত গ্লোবাল ফিনেন্স এর বার্ষিক শ্রেষ্ঠ নির্বাচন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে গ্রাহকদের সেবা প্রদানের ক্ষেত্রে বাহরাইনের ইসলামী ব্যাংক বিশ্বের অন্যান্য ইসলামী ব্যাংকগুলো থেকে এগিয়ে থাকায় এই ব্যাংক ২০০৯ সালের বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী ব্যাংক হিসেবে নির্বাচিত হয়েছে ।# 435761