IQNA

মিশরে শহীদ মারয়া শার্বিনীর নামে সড়কের নামকরণ

13:54 - July 22, 2009
সংবাদ: 1804885
জার্মানীতে বর্ণবাদী হামলায় শহীদ মারয়া শার্বিনীর নামে মিশরের ইস্কান্দারিয়া শহরে একটি সড়কের নামকরন করা হবে।
ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীতে বর্ণবাদী হামলায় শহীদ মিশরীয় নাগরিক মারয়া শার্বিনীর নামকে চির স্মরণীয় করে রাখতে মিশরের ইস্কান্দারিয়া শহরে গভর্ণর শার্বিনীর নামে শহরের একটি সড়কের নামকরন করার ব্যাপারে রাজি হয়েছেন । শুধু মাত্র ইসলামী শালিন পোষাক বা হিজাব পড়ার কারণে সম্প্রতি জার্মানীর এক চরমপন্থীর হাতে শার্বিনী নির্মম ভাবে শহীদ হন। এলেক্স নামের ২৮ বছর বয়সী চরমপন্থী ঐ জার্মান নাগরিক দেশের দারসদান শহরের একটি আদালতে পুলিশের সামনে হিজাবধারী মিশরীয় নাগরিক শার্বিনীকে ছুরিকাঘাত করে হত্যা করে ।জার্মানীর আদালত প্রাঙ্গনে এই বর্বর হত্যাযজ্ঞের পর বিশ্বের মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় । # 435174
captcha