সাইয়্যেদ আয়াতুল্লাহ শিরমাদি বলেন, কুরআন বিষয়ে মেধাবীদের পরিচয় করিয়ে দিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা একটি চমৎকার ইভেন্ট। এ জন্য এ প্রতিযোগিতার কলেবর বেড়ে যাওয়া উচিত । চ্যারিটি বিভাগের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন,সব বয়সের মানুষের কুরআন বোঝা ও শিক্ষার জন্য আমরা কুরআন সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠান, গ্রুপ ও সফল কেন্দ্রগুলোকে এক সাথে কাজ করার জন্য পরিকল্পনা করছি। তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, বিভিন্ন এলাকার কুরআন বিষয়ক সফল কেন্দ্রগুলোকে সমর্থন দেয়া, সেসব কেন্দ্রগুলোকে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা দেয়া এবং বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা। # 437277