উত্তর খোরাসান প্রদেশের কুরআন গবেষণা ও শিক্ষা বিভাগের উপ-প্রধান আহমাদ হাজি জানিয়েছেন, পবিত্র কুরআন শরীফের দুই লাখ কপি ইসলামিক প্রচারণা বিভাগকে অনুদান দেয়া হয়েছে এবং এক লাখ কপি কুরআন শরীফ কুরআন বিষয়ক কেন্দ্রগুলোকে ভর্তুকি মূল্যে দেয়া হয়েছে । উত্তর খোরাসান প্রদেশের কুরআন বিষয়ক কেন্দ্র আয়োজিত শিক্ষা বিষয়ক এক কর্মশালায় তিনি এ সব কথা জানান। তিনি আরো জানান, আরো দুই লাখ কপি পবিত্র রমজান মাসে ছাপানো হবে এবং সেগুলো কুরআন বিষয়ক কেন্দ্রগুলোতে বিতরণ করা হবে।
সাংস্থার উদ্যোগে খুব স্বল্প সময়ের মধ্যে পবিত্র কুরআন শরীফের আরো কপি ছাপানো হবে বলেও তিনি জানান ।# 436987