বাহরাইনের দৈনিক আল ওয়াকত এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাহরাইনে চতুর্থ ‘‘ আল আতিবী ’’ কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির প্রধান হাসানুল তাইয়্যেব বলেছেন, এরইমধ্যে দেশব্যাপী চতুর্থ ‘‘ আল আতিবী ’’ কুরআন প্রতিযোগিতার প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যার আর্থিক সহায়তায় এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে সেই বশেষ ব্যক্তি কূয়েতের নাগরিক ফাহাদ বিন জালাভি বিন জাভীউল আতিবী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে ।তিনি আরো বলেন, ৩ টি ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে ১০ বছর বয়সীদের জন্য পবিত্র কুরআনের ৩০ তম পারার হিফজুল কুরআন প্রতিযোগিতা, ১০ থেকে ১৮ বছর বয়সীদের জন্য পবিত্র কুরআনের সুরা আল এহকফ থেকে সুরা আততাহরীম এবং সকল বয়সীদের জন্য পবিত্র কুরানের সুরা আনকাবুত থেকে সুরা আননাস পযর্ন্ত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮৪০ জন প্রতিযোগির অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং এতে নারী ও পুরুষ উভয়েই অংশ নিতে পারবেন ।দেশের বিশিষ্ট কুরআন বিশেষজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে এই কুরআন প্রতিযোগিতার বিচারক মন্ডলীর সদস্য নির্বাচন করা হয়েছে। # 438086