IQNA

ইরানের ২৬ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কুরআনের নতুন সার্কেল তৈরি করেছে

11:49 - July 27, 2009
সংবাদ: 1806527
ইরানের বৃত্তি ও চ্যারিটি বিভাগের প্রধান বলেছেন, ‘‘কুরআনের নতুন সার্কেল তৈরি করাই হলো ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক’’ ।
শুক্রবার রাতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে হুজ্জাতুল ইসলাম হায়দার মোসলেহী বলেন, আগের বছরগুলোর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সাথে তুলনা করে বলা যায়, কুরআন বিষয়ক সার্কেল তৈরি করা ছিল এবারের কুরআন প্রতিযোগিতার বিশেষ গুরুত্বপূর্ণ দিক ।তিনি বলেন, এ বিষয়ে সর্বোচ্চ নেতার দিক নির্দেশনা ছিল উল্লেখযোগ্য। আয়াতুল্লাহ হায়দার মোসলেহী আরো বলেন, এবারের প্রতিযোগিতার আরেকটি দিক হলো, কুরআন শরীফের তাফসির ও তেলাওয়াতের মধ্য দিয়ে কুরআন বিষয়ক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানিত করা ও তাদেরকে সাংস্কৃতিক ব্যবস্থাপনায় জড়িত করা। কুরআন তেলাওয়াতের নতুন ধরণ তাগিয়া মাজলিসি এর প্রচলনকে তিনি এবারের কুরআন প্রতিযোগিতার আরেকটি দিক বলে উল্লেখ করেন। এবারই প্রথম এ মুসলিম জাহানে তাগিয়া মাজলিসি চালু করা হলো ।# 438201
captcha