IQNA

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ছিল সর্বোচ্চ মানের

11:51 - July 27, 2009
সংবাদ: 1806530
একজন প্রখ্যাত ক্বারি বলেছেন, ইরানে এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গুণগত ও পরিবেশগত দুদিক থেকেই ছিল সর্বোচ্চ মানের।
ইরানের ২৬ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অবসরে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ এম জে মুসাভি দোরচি বলেন, বিশ্বের যেকোন জায়গার চেয়ে ইরানের এবারের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গুণগত ও পরিবেশগত দুদিক থেকেই ছিল সর্বোচ্চ মানের ।তিনি বলেন, এ প্রতিযোগিতার পাশাপাশি ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি ও সফ্টওয়ার প্রদর্শণী যা বহু মানুষকে আকর্ষণ করে তাতে ছিল একটা আলাদা আবেদন। কুরআনের এই প্রচারক বলেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র কুরআনকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম, বিশেষ করে তরুণ ও টিনএজদের জন্য ।তিনি বলেন, প্রতিযোগিতা সব সময় সমাজকে এগিয়ে নেয়। উদাহরণস্বরুপ, খেলাধুলার অনুষ্ঠান তরুন ও টিনএজদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম । কুরআন প্রতিযোগিতাও এমনই ।পবিত্র কুরআনকে তুলে ধরতে ও যুব সমাজকে কুরআন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার ব্যাপারে উৎসাহিত করতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা হতে পারে একটি বড় পদ্ধতি। # 437379
captcha