IQNA

কুরআন প্রতিযোগিতা মুসলমানদের স্বর্গীয় বার্তাকে অনুধাবন করতে উৎসাহিত করে

10:42 - July 28, 2009
সংবাদ: 1806919
বুরকিনা ফাসোর এক হাফেজ আলী জুগরানা বলেছেন, কুরআন প্রতিযোগিতা মুসলিম-অমুসলিম নির্বিশেষে সবাইকে কুরআন পড়তে এবং তা অনুধাবন করতে উৎসাহিত করে।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে আলী জুগরানা বলেন, সম্প্রতি ইরানে অনুষ্ঠিত প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাগুলো মুসলিম-অমুসলিম নির্বিশেষ সবাইকে কুরআন তেলাওয়াত এবং তা অনুধাবন করার দিকে উৎসাহিত করে । এই স্বর্গীয় যাদু মানুষের হৃদয়কে প্রভাবিত করে; যে কেউ এটা শুনবে নি:সন্দেহে তার মধ্যে পরিবর্তন আসবে।
তিনি জোর দিয়ে বলেন, যে কোন ক্বারী এবং হাফেজ এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তবে এ ধরনের প্রতিযোগিতায় শুধু পুরস্কার জেতার জন্য অংশ নেয়া উচিত নয় । এক্ষেত্রে একজন ক্বারীর প্রধান লক্ষ্য হচ্ছে আল্লাহর কাছে তার মর্যাদা এবং সমাজে তার তেলাওয়াতের প্রভাবের দিকটা বিবেচনায় আনা। কুরআন তেলাওয়াত ও হেফজ করা সম্পর্কে তিনি বলেন, ২০০১ সালে আমি আমার দেশ থেকে আলজেরিয়ায় একটি স্কলারশীপ পাই এবং শেখ আব্দুল মাজিদ হামলাভির তত্ত্বাবধানে সেখানে কুরআন হেফজ করি ।
তেহরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় আসা ইসলামী প্রজাতন্ত্র ইরানের উষ্ণ অভ্যর্থনা প্রশংসা করে জুগরানা বলেন, এ ধরনের আয়োজন আমাদেরকে আরো ভালো করে কুরআন তেলাওয়াত ও তাজবিদে উদ্বুদ্ধ করে। তিনি আরো বলেন, এ ধরেনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা ইরানি-বিদেশী নির্বিশেষে সবার তেলাওয়াত অামাদেরকে তাদের মানে পৌঁছাতে উৎসাহিত করবে। ২৬ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা গত ২০ জুলাই তেহরানের ওআইস সম্মেলন কেন্দ্রে শুরু হয় এবং ২৪ জুলাই শেষ হয় ।# 438090
captcha