IQNA

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা উষ্ণ অভ্যর্থনা পেয়েছে

10:49 - July 28, 2009
সংবাদ: 1806925
তেহরানের চ্যারিটি বিভাগের সংস্কৃতি বিষয়ক ম্যানেজার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় জনেগণের উষ্ণ অভ্যর্থনার কথা ‍তুলে ধরে বলেন, এটা পবিত্র কুরআনের প্রতি মানুষের সর্বোচ্চ শ্রদ্ধার বহি:প্রকাশ।
২৬ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অবসরে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহসেন ভাফাইয়ি ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে বলেন, এ প্রতিযোগিতার বিচারক প্যানেল ও অংশগ্রহণকারীদের মান দুটোই ছিল উচ্চ মানের এবং ইরানের সর্বস্তরের মানুষের কাছ থেকে এটা গভীর শ্রদ্ধা ও অভ্যর্থণা পেয়েছে । তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা যেমন জায়গায় হওয়া উচিত প্রতিযোগিতার স্থান তেমনই ছিল । প্রতিযোগীদের থাকা, খাওয়া ও তাদের অভ্যর্থনার বিষয়টিও ছিল যথাযথ।তিনি বলেন, আমরা আশাকরি, এ ধরনের প্রতিযোগিতায় যেসব ত্রুটি বিচ্যুতি ছিল তা দূর করে ভবিষ্যতে আরো ভালোভাবে এমন প্রতিযোগিতার আয়োজন করতে সক্ষম হব ।# 437659
captcha