IQNA

আবুধাবিতে ইসলাম, ঈমান ও ইবাদত বিষয়ক প্রদর্শণী শুরু

10:56 - July 28, 2009
সংবাদ: 1806929
আবুধাবির হোটেল প্যালেসে গত ২৩ শে জুলাই ইসলাম, ঈমান ও ইবাদত বিষয়ক এক চিত্রকর্ম প্রদর্শণী শুরু হয়েছে।
বার্তাসংস্থা সিহানের খবর অনুযায়ী, তুরস্কের পরিবার বিষয়ক মন্ত্রী সালমা আভিয়েহ কাভাফ, তুরস্কের সংস্কৃতি মন্ত্রনালয়ের জাদুঘর বিভাগের প্রধান উরহান দোজজিওন এবং আবুধাবীতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত হাকান আকিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
চতুর্থ ও সপ্তদশ শতকের প্রায় দেড়শ চিত্রকর্ম এবং অটোমান সাম্রাজ্যের বেশকিছু মার্বেল কুরআনের রেহাল এবং পবিত্র কা’বার ছবি এ প্রদর্শণীতে স্থান পেয়েছে ।এসব চিত্রকর্ম তুরস্কের বিভিন্ন জাদুঘর থেকে সংগ্রহ করা হয়েছে এবং আবুধাবির হোটেল প্যালেসের এ প্রদর্শণীতে দেখানো হচ্ছে ।প্রদর্শণী পবিত্র রমাযান মাসব্যাপী চলবে। # 4368106
captcha