মিশরের দৈনিক আল আখবরের বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি মুহাম্মদ সায়্যেদ তানতাভীর উপস্থিতির মধ্যদিয়ে সোমবার দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হিফযুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়েছে । আল আজহার বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে আজহার বিশ্ববিদ্যালয়ের মুফতি মুহাম্মদ সায়্যেদ তানতাভী পবিত্র কুরআন শিক্ষার ক্ষেত্রে ছাত্রদের প্রয়োজনীয় সবধরনের সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস দেন। পবিত্র কুরআনের ৩০ পারা, ২৫ পারা ও ১৮ পারা এই তিন টি বিষয়ের উপর সম্প্রতি মিশরে দেশব্যাপী হিফযুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এই প্রতিযোগিতায় মুহাম্মদ আলী আব্দুল মাকসুদ, আব্দুর রহমান আহমাদ, আহমাদ শাবান, মুহাম্মদ বিউমি আবু জিয়াদ ও মুহাম্মদ সালেহ বদর যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছেন। # 440143