সংবাদ মাধ্যম CIHAN এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কাজেল মেগনে বন্দিভিকসহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের নেতৃবৃন্দের উপস্থিতির মধ্যদিয়ে নরওয়ের ট্রন্ডহিম শহরে আয়োজিত পবিত্র স্থান শীর্ষক তিন দিন ব্যাপী সম্মেলন মঙ্গলবার শেষ হয়েছে। অসলোর শান্তি ও মানবাধিকার কেন্দ্রের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে শত্রুদের আগ্রাসন থেকে ঐশী ধর্মগুলোর পবিত্র স্থানগুলো রক্ষার পাশাপাশি এই ধর্মগুলোর অনুসারীরা যাতে নির্ভিগ্নে তাদের নিজ নিজ উপাসনালয়ে ইবাদত, বন্দেগী করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয় । সম্মেলনে তুরস্ক, আর্মেনিয়া, বেলজিয়াম, নরওয়ে, রুমানিয়া, সার্বিয়া, বুলগেরিয়াসহ বিশ্বের ১৩ টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। # 439619