কূয়েতের সরকারী বার্তাসংস্থা কুনা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মার্কিনযুক্তরাষ্ট্রে নিযুক্ত কূয়েতের রাষ্ট্রদূত সলেম আল সাবাহ বলেছেন, কূয়েত সরকারের আর্থিক সহায়তায় নির্মিত নিউইয়র্কের ইসলামিক স্কুল আজ উদ্বোধন করা হবে। কূয়েতের আমির সাবাহ আল আহমাদ আল সাবাহ এই স্কুলটির উদ্বোধন করবেন।জনাব সাবাহ আরো বলেন, নিউইয়র্ক শহরের সংখ্যালঘু মুসলিম পরিবারের সন্তানদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিরজমান সংকট নিরসনের লক্ষ্যে নিউইয়র্ক শহরে এই অত্যাধুনিক ইসলামিক স্কুল নির্মানের উদ্যোগ নেয়া হয়। স্কুলটিতে রয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জাম, একটি লাইব্রেরী, একটি অডিটরিয়াম, ১৩ টি শ্রেণী কক্ষ এবং শিক্ষকদের জন্য বিশেষ কক্ষ । এই স্কুলটিতে ৫০০ ছাত্র লেখাপড়া করার সুযোগ পাবে । # 440291