IQNA

আমেরিকা কেবল ইসরাইলের স্বার্থকেই বড় করে দেখে : হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান

11:29 - July 30, 2009
সংবাদ: 1807683
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাফি আল দিন বলেছেন, আমেরিকা কেবল ইসরাইলের স্বার্থকেই বড় করে দেখে
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, লেবাননে ইসরাইলের চাপিয়ে দেয়া ৩৩ দিনের যুদ্ধে শহীদদের এক স্মৃতিচারণ অনুষ্ঠানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সাফি আল দিন বলেছেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ইসরাইলের স্বার্থই মার্কিনযুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ায় হোয়াইট হাউজ কেবল ইসরাইলী নীতিকেই প্রধান্য দিয়ে আসছে। তিনি গুরুত্বারোপ করে বলেন এখন সময় এসেছে আমাদের অভ্যন্তিণ ব্যাপারে বিদেশীদের বিশেষকরে আমেরিকার হস্তক্ষেপ মোকাবেলা করার । কারণ আমেরিকাই এদেশে চাপিয়ে দেয়া সকল দ্বন্দ, সংঘাত,যুদ্ধ ও অশান্তির মূল হোতা। তিনি আরেো বলেন, যতদিন পর্যন্ত লেবাননে আমেরিকার হস্তক্ষেপ অব্যাহত থাকবে ততদিন দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না ।# 440430
captcha