সংবাদ মাধ্যম Cihan এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বৃটেনের পুলিশের সদরদপ্তর থেকে জানানো হয়েছে, মুসলমানদের কাছে পুলিশ বাহিনীর আরো বেশি আস্থা অর্জনের লক্ষ্যে ইসলামী আইনের প্রতি সম্মান দেখানোর জন্য দেশের পুলিশ সদস্যদের প্রতি আহবান জানানো হয়েছে। একইসাথে মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মসজিদে মহিলা পুলিশের প্রবেশ করতে হলে তাদেরকে অবশ্যই হিজাব পরে মসজিদে প্রবেশ করতে বলা হয়েছে। বৃটেনের পুলিশের উপপ্রধান জ্যাকি রবার্টস বলেছেন, বৃটেনের বিভিন্ন ধর্মের পবিত্র স্থানগুলোতে প্রবেশের ক্ষেত্রে দেশের মহিলা পুলিশরা যাতে তাদের পোষাকের প্রতি যত্নশীল থাকে সেব্যাপারে দেশের পুলিশ বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ ।# 440477