সিরিয়ার সরকারী বার্তাসংস্থা সানা এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসরাইলের বর্বর আগ্রাসনের শিকার গাজার অসহায় ও বঞ্চিতদের জন্য মানবিক সাহায্য সংগ্রহ করা হয়েছে এবং খুব শিঘ্রই এসব মানবিক সাহায্য গাজার মানুষের কাছে পৌছে দেয়া হবে। আরব জনতা দলের প্রধান আহমাদ আব্দুল কারিম বলেন, পবিত্র রমজান মাসকে সামনে রেখে গাজার বিপর্যস্ত মানুষের দুঃখ-কষ্ট কিছুটা হলেও লাঘব করার লক্ষ্যে এই মানবিক সাহায্য পাঠানোর উদ্যোগ নেয়া হয় । # 440774