IQNA

ফিলিস্তিনে হিফযুল কুরআন শিক্ষা কোর্সের সমাপ্তী

0:18 - August 05, 2009
সংবাদ: 1809694
ফিলিস্তিনের নাসিরিয়া শহরের পূর্বাঞ্চল দেবুরিয়ায় আয়োজিত হিফযুল কুরআন শিক্ষা কোর্স সোমবার শেষ হয়েছে ।
সংবাদ মাধ্যম আল আরাব এর বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের নাসিরিয়া শহরের পূর্বাঞ্চল দেবুরিয়ায় আয়োজিত দুই সপ্তাহ ব্যাপী হিফযুল কুরআন শিক্ষা কোর্স সোমবার শেষ হয়েছে । ফিলিস্তিনের হিফযুল কুরআন শিক্ষা প্রতিষ্ঠান আল ফোরকানের পক্ষ থেকে এই কোর্সের আয়োজন করা হয় ।ফিলিস্তিনের বিশিষ্ট আলেম ও এই কুরআন শিক্ষা কোর্সের অন্যতম আয়োজক শেখ আমিন গানয়েম বলেন, ফিলিস্তিনের জনগণের মধ্যে পবিত্র কুরআনের শিক্ষাকে আরো প্রসারিত করাই এই শিক্ষা কোর্সের প্রধান লক্ষ্য। # 443409
captcha