IQNA

বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের ইহুদি উপশহর নির্মান পরিকল্পনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে ব্যহত করবে : আরব লীগ

0:19 - August 05, 2009
সংবাদ: 1809695
আরব লীগ মঙ্গলবার এক বিবৃতিতে কুদস শরীফে ইসরাইলের ধ্বংসাত্মক পরিকল্পনার প্রতি ইঙ্গিত করে বলেছে কুদস শরীফকে ইহুদিকরণ করার ইসরাইলী তৎপরতা অব্যাহত থাকলে মধ্যপ্রচ্যের শান্তিপ্রক্রিয়া বাধাগ্রস্ত হবে ।
কূয়েতের সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কুরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে, আরব লীগ মঙ্গলবার এক বিবৃতিতে কুদস শরীফে ইসরাইলের ধ্বংসাত্মক কার্যক্রমের ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করে বলেছে, কুদস শরীফকে ইহুদিকরণ করার ইসরাইলী তৎপরতা অব্যাহত থাকলে মধ্যপ্রচ্যের শান্তিপ্রক্রিয়া দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে ।বিবৃতিতে বলা হয়, কুদস শরীফকে ইহুদিকরণ করার পরিকল্পনার অংশ হিসেবে ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি এ অঞ্চলের ফিলিস্তিনী মুসলমানদের বহু বাড়ীঘর ধ্বংস করছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে ধ্বংস করার জন্যই দখলদার ইসরাইল কুদস শরীফের ধ্বংসাত্মক অভিযার শুরু করেছে । # 443363
captcha