ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে আই সি আর ও’র প্রধান মেহেদী মুস্তাফাভী বলেন, ক্যালিগ্রাফির স্ক্রিপ্ট এরইমধ্যে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী এবং কুরআন প্রকাশ কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছেন ।
পবিত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে আই সি আর ও সব ধরনের সুযোগ সুবিধা কাজে লাগাবে উল্লেখ করে মোস্তফাভি বলেন, আসন্ন রমজান মাসে ইরান দশ লাখ কপি কুরআন শরীফ ছাপাবে এবং তা মুসলিম বিশ্বের গরীব মানুষের মধ্যে বিতরণ করা হবে ।# 444572