কুরআন বিষয়ক বেসরকারী প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকতা শীর্ষক প্রথম কোর্সের সমাপনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আয়াতুল্লাহ জাফর সোবহানি বলেন, পবিত্র কুরআন শরীফের আদর্শ অনুযায়ী যখন একটা সংবাদ প্রকাশ করা হবে তখন অবশ্যই সত্য হতে হবে । কারণ পবিত্র কুরআনে গুজব ছাড়ানো নিষেধ । এজন্য খবর প্রকাশের আগে অবশ্যই একে সত্য বলে নিশ্চিত করতে হবে। ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনার উদ্যোগে আয়োজিত এ কোর্স ইরানের ধর্মীয় নগরী মাশহাদে অনুষ্ঠিত হয় । তিনি পাশ্চাত্য গণমাধ্যমের সমালোচনা করে বলেন, এএসব মাধ্যম মিথ্যা ও ভিত্তিহীন খবর প্রচার করে অস্থিতিশীলতা ও উত্তেজনা সৃষ্টি করে যা কুরআনের শিক্ষা অনুযায়ী প্রচার করা ঠিক নয় । তিনি বলেন, ইসলামী বিপ্লবের আগে মুসলিম বিশ্বের অনেক দেশেই ধারণা ছিল, শিয়া মাজহাবের অনুসারিরা পবিত্র কুরআন বিকৃত করে এবং কুরআন শরীফের ভিন্ন অংশ ব্যবহার করে ।কিন্তু, ইরানের কুরআন কর্মীদের সাহায্যে এ ভিত্তিহীন ধারণা মিথ্যা প্রমাণিত করা সম্ভব হয়েছে ।# 444230